,

নবীনগরে হাসপাতালের এক্সরে মেশিনটি ১ বছর ধরে অচল

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটি দীর্ঘ এক বছর ধরে অচল হয়ে আছে। ফলে স্থানীয় রোগীরা প্রয়োজনে দ্বিগুনের ও বেশি খরচে স্থানীয় বেসরকারী ক্লিনিক থেকে এক্সরে করাতে বাধ্য হচ্ছে। প্রায় তিন মাস পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের একটি তদারকি টিম বিকল এক্সরে মেশিনটি পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিলেও অদ্যবধি কোন ফলোদয় হয়নি। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় বিভিন্ন বক্তা এক্সরে মেশিন অচলের বিষয়টি তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, আবু কামাল খন্দকার, ডা: নূরুল হুদা, ডা: তৌহিদুল ইসলাম হামিম, মো: ইদ্রিস, আশরাফুল ইসলাম প্রমুখ। রবিবার একইস্থানে শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা