,

অমিতাভের সাথে বসে ‘পিকু’ দেখলেন ভারতের রাষ্ট্রপতি

news-image

বিনোদন প্রতিবেদকরাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রনব মূখার্জির সাথে বসে বাঙালি পরিবারের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘পিকু’ দেখলেন বিগ বি অমিতাভ বচ্চন।

জানা গেছে, ৭ জুন রোববার ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রনব মূখার্জির সাথে একসাথে বসে সুজিত সরকারের সিনেমা পিকু দেখেছেন অমিতাভ বচ্চন। এ সময় পুরো ‘পিকু’ টিমের কলকশূলিরা রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকলেও দেশের বাহিরে থাকার জন্য ছবির দুই বড় তারকা ইরফান খান ও দীপিকা পাডুকোন উপস্থিত থাকতে পারেননি।

রাষ্ট্রপতি ভবনে ‘পিকু’ প্রদর্শনের বিষয়ে অমিতাভ তার ব্লগে লিখে আনন্দ প্রকাশ করেন, এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান; কারণ এর আগেও ‘ভূতনাথ রিটার্নস’ নামের একটি ছবি স্বয়ং রাষ্ট্রপতি তার সাথে বসে দেখেছে। অমিতাভ বচ্চন ব্লগে লিখেন, ‘পিকু’ ছবিটি দেখার পর রাষ্ট্রপতি প্রনব মূখার্জি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সত্যিকার বাঙালি পরিবারকেই সুজিত তার সিনেমায় ফুটিয়ে তুলতে পেরেছে বলে মন্তব্যও করেন তিনি।

উল্লেখ্য, দীপিকা অভিনীত ‘পিকু’ ছবিটি মুক্তি ৮ মে। ছবিটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অভ্যর্থনা পান ছবির কলাকূশলীরা। বক্স অফিসতো দখলে ছিলোই, তার উপর সমালোচকদের প্রশংসায়ও ভাসছে ‘পিকু’ টিম। এবার যোগ হলো রাষ্ট্রপতির ভবনে প্রদর্শনের সম্মাননা।

প্রনব মূখার্জির সাথে অমিতাভ বচ্চন এবং ‘পিকু’র নির্মাতা সুজিত সরকার:

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা