,

রজনীকান্ত-বিদ্যার রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়–কোন এবং সোনাক্ষি সিনহার পর এবার সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এরই মধ্যে বিষয়টি অনেকটা পাকাপাকি হয়েছে। পি এ রণজিতের পরবর্তী ছবিতেই রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে জুটিবেঁধে অভিনয় করতে দেখা যাবে। এদিকে অনেক আগে থেকেই তামিল ছবি ও তারকাদের প্রতি দুর্বল বিদ্যা। কয়েকটি তামিল ছবিতে অভিনয়ও করেছেন তিনি। অন্যদিকে রজনীকান্ত তার অনেক প্রিয় একজন অভিনেতা। অভিনয়ে প্রবেশের সময়ই বিদ্যার স্বপ্ন ছিল রজনীকান্তের সঙ্গে অভিনয় করার। এবার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। প্রিয় অভিনেতার সঙ্গে অল্প কিছু দিনের মধ্যেই অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এটি হবে মূলত বলিউডের ছবি। বিভিন্ন ভাষায় এর ডাবিং করা হবে। জানা গেছে, ছবিতে বিদ্যার সঙ্গে একাধিকবার রোমান্স করতে দেখা যাবে ষাটোর্ধ্ব রজনীকান্তকে। এরই মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য রজনীকান্ত রাজি হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এর শুটিং শুরু হবে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, রজনীকান্তর স্টাইল আমার অনেক ভাল লাগে। তার সঙ্গে কাজ করব এমন স্বপ্ন আমার অনেক দিনের। তবে তিনি যেহেতু ছবি অনেক কম করেন, তাই আমার স্বপ্নটা অধরাই থেকে যাবে ভেবেছিলাম। এবার সত্যি সত্যি তার সঙ্গে অভিনয় করব। রোমান্স করব। ভাবতেই ভাল লাগছে। তাছাড়া এ ছবির গল্পও অনেক চমৎকার। আশা করছি অনেক ভাল কিছু হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা