,

আশুগঞ্জে নৌ-পথে ডাকাতি বন্ধের দাবীতে অনিদিষ্টকালের নৌ ধর্মঘট শুরু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতি বন্ধের দাবীতে আজ রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু করেছে নৌযান ফেডারেশন। ফলে সকাল থেকেই আশুগঞ্জ থেকে নৌযান চলাচল এবং পন্য উঠানামা বন্ধ রয়েছে।
নৌ-শ্রমিক সূত্রে জানা যায়, ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জের মেঘনা নদীতে হাজি ইমান আলী নামের  একটি জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আশুগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি এবং কাউকে গ্রেপ্তার করেনি। এরই প্রতিবাদে আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে আজ রোববার ভোর থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এতে করে ভোর থেকে কোন কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ছেড়ে যায়নি। ফলে বন্ধ রয়েছে আশুগঞ্জ বন্দরে সার, রড, সিমেন্ট ও পাথরবাহী দেড় শতাধিক কার্গো জাহাজ।
হাজী ইমান আলী জাহাজের মাষ্টার মাসুদ জানান, গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জ সারকারখানা ঘাটে একদল সশস্ত্র ডাকাত  জাহাজে উঠে শ্রমিকদের মারধর করে জাহাজ থেকে  ২শ লিটার তেল, ৯টি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে  আশুগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মামলা না নিয়ে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেন। তিনি জানান ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। তবে থানার ওসি বলেছেন তদন্ত করে মামলা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে