,

ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্কভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ইলিশের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন ধরে মিয়ানমার থেকে ইলিশ আমদানি শুরু করেছে। তবে সেখানকার ভোজনরসিকদের মতে, মিয়ানমারের ইলিশ বাংলাদেশের ইলিশের মতো সুস্বাদু নয়।

আগামী ৬-৭ জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরকে সামনে রেখে কলকাতার ‘হিলসা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ইতিমধ্যে ইলিশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে আবেদনও জমা দিয়েছে সংগঠনটি। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যেন এবারের ঢাকা সফরের সময় তাঁদের আবেদনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তোলেন।

হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করেছেন। তাঁরা আশাবাদী যে, মোদি-মমতার বাংলাদেশ সফরে ইলিশ রপ্তানির জট খুলে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা