,

নগ্ন হয়ে ছবি তোলার কারণেই মালয়েশিয়ায় ভূমিকম্প: স্থানীয়দের দাবি

news-image

অন্যরকম ডেস্কমালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নো দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের জন্য সেখানে ছবি তোলা ‘ন্যুডিস্টদের’ দোষারোপ করেছে স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, তারা নগ্ন হয়ে ছবি তুলে স্থানটির পবিত্রতা নষ্ট করেছে এবং এজন্যই ভুমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয়দের মতে, পাহাড়ে নগ্ন হয়ে ছবি তোলায় ‘আকি’ (পাহাড় রক্ষাকারী) তাদের শাস্তি হিসেবে ভুমিকম্প ঘটিয়েছে।

সাবাহ প্রদেশের এক ওয়েব ডেভেলপার নাম প্রকাশ না করার শর্তে জানান, রানাউ পাহারের পবিত্র স্থানে নগ্ন হয়ে মূত্রত্যাগের কারণে পাহাড়-আত্মারা অনেক অপমানিত বোধ করে এবং ভুমিকম্পের মাধ্যমে তাদের প্রতিশোধ নেয়।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ন্যুডিস্টদের প্রতি ক্ষোভ ঝাড়ছেন। জুলফাহমিআব-সালাম টুইটারে জানান, কিনাবুলু পাহাড় হয়তো এসকল নগ্ন দর্শনার্থীদের উপর ক্ষোভ ঝেড়েছে।

৩০ মে কিনাবুলু পাহাড়ে পাঁচজন নগ্ন ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে ৪ জন নারীসহ ১০ জনের আরেকটি নগ্ন দলের ছবি পোস্ট করা হয়। তৎক্ষণাৎ সাবাহা’র নাগরিকরা এর বিরোধিতা করেন, কারণ তারা মনে করেন এই পাহাড়টি পবিত্র।

সাবাহ পার্কের পরিচালক দাতুক জামিলি নাইস বলেন, ৪ জন নারী এবং ৬ জন পুরুষের দলটি আলাদা হয়ে দক্ষিণ চূড়ার দিকে গেছে। তারা তাদের গাইডের কথা অমান্য করে এই কাজটি করেছে।

এই ঘটনার পরে সেই গাইডকে একটি ‘কারণ-দর্শানো’ নোটিশ দেয়া হয়েছে। অন্যান্য গাইডদেরও এই ব্যাপারে কড়া নির্দেশ দেয়া হয়েছে যেন আর কেউ এমন কাজ করতে না পারে।

শুক্রবার মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নো দ্বীপে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো নিহতের খবর পাওয়া যায়নি বা কোনো সুনামি সর্তকরতাও জারি করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে