,

খালেদার সঙ্গে মোদির বৈঠকের সুযোগ হচ্ছে না

news-image

ডেস্ক রির্পোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।

মাহমুদ আলী বলেন, মনে হয় না তার (খালেদা জিয়া) সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের কোনো সুযোগ আছে।

তিস্তা চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ শুক্রবার মমতা আসছেন। আলোচনা চলছে। তিস্তা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। আপনারা ধৈর্য ধরেন সাফল্য আসলে আপনাদের জানাবো।’

তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি কূটনৈতিক ব্যর্থতা কি না এমন প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, ‘আমাদের তা মনে হয় না। এই মুহূর্তে ভারত-বাংলাদেশ এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত । ডিপ্লোমেসি কখনো প্রকাশ্যে হয় না, হয় চোখের আড়ালে। রাতারাতি কোনো কিছু অর্জিত হয় না।’

এর আগে বাংলাদেশ-ভারত চুক্তির বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছিলো সিপিডি। তার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন।

এছাড়াও তিন বিঘা করিডোরে চব্বিশ ঘণ্টা চলাচলে একটি ফ্লাইওভার নির্মাণ কোন পর্যায়ে আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা