,

জ্যাকুলিনে নাখোশ সালমান

news-image

বিনোদন প্রতিবেদকবলিউডে এ যাবৎ কম নায়িকার সঙ্গে জড়াননি সালমান খান। একেক জন এসেছেন আর সবাই তারকার তকমা গায়ে মেখে তাকে ছেড়ে চলে গেছেন। কাটরিনা থেকে সোনাক্ষি সবাই তার সঙ্গে ছবিতে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও প্রেমের অভিনয় করে গেছেন। সর্বশেষ ‘কিক’ ছবিতে সালমান তার বিপরীতে নায়িকা হিসেবে নিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজকে। অন্যদের মতো জ্যাকও এ সুপারস্টারের সঙ্গে অভিনয় করে বলিউডে তুমুল আলোচিত হয়েছেন। আর এর সঙ্গে সঙ্গে এ দুজনকে নিয়ে চারদিকে প্রেমের গুঞ্জন উঠে । এটা ছবি মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল। শুটিং সেটে সালমানের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ হয়েছেন জ্যাকুলিন। তবে কিছুদিন ধরে সেসব কথা ছাপিয়ে শোনা যাচ্ছে ভিন্ন আলোচনা। সালমান নাকি এখন জ্যাককে এড়িয়ে চলেছেন। আগের মতো এখন তার সঙ্গে যোগাযোগ করছেন না তিনি। বলতে গেলে জ্যাকুলিনের ওপর অনেকটা নাখোশ এ বলিউড সুপারস্টার। আর সেটা বোঝা গেছে যখন সালমান ‘কিক’-এর পরবর্তী কিস্তিতে জ্যাকুলিনকে না নেয়ার কথা জানান। এমন খবর প্রকাশ হতে বলিউড জুড়ে নানা গুঞ্জনের জন্ম নেয়। অনেকে বলছেন, তারকার তকমা গায়ে মাখার পর জ্যাকুলিনও নাকি সালমানের সঙ্গে আর মিশছেন না। আর তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সালমান। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা