,

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বাচনিক উৎকর্ষতা বিষয়ক কর্মশালা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বাচনিক উৎকর্ষতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘তিতাস আবৃত্তি সংগঠন’ আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি সংগঠক নন্দীতা গুহ।
তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা এ.টি.এম ফয়জুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, ভারতের কলকাতার তারা মিউজিক চ্যানেলের জনপ্রিয় উপস্থাপিকা ও বিশিষ্ট বাচিক শিল্পী রিনি বিশ্বাস, আগরতলার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন, সমন্বয়ক রোকেয়া দস্তগীর, দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
কর্মশালায় রিনি বিশ্বাস বলেন, আবৃত্তি পৃথিবীর একটি নান্দনিক শিল্প। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে নিবেদিতভাবে সাধনা করে যেতে হবে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অনেক সমৃদ্ধ, এখানার মানুষের অথিতেয়তা আমাকে মুগ্ধ করেছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন রিনি বিশ্বাস ও আগরতলার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ