,

বিয়ের পিঁড়িতে পাখি

news-image

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পাখি ঘোষ দস্তিদার। না না, অরণ্য সিংহ রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়নি তার। আরে রিল লাইফে ‘বোঝে না সে বােঝেনা’ সিরিয়ালের পাখি অর্থাৎ রিয়েল লাইফের মধুমিতা এই বছরেই ছাদনাতলায় বসতে চলেছেন।

অনেকেই ভাবছেন, পাত্রটি কে? অরণ্য সিংহ রায় নয়তো? না। তবে তার হবু বরকেও চেনেন দর্শক। সিরিয়ালের অভিনেতা সৌরভ, যিনি আজকাল চলচ্চিত্রেও ভালোই ব্যস্ত। ‘বধূ কোন আলো লাগল চোখে’ সিরিয়ালের পর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘কাদের কূলের বউ’ প্রভৃতি ছবিতে প্রসংশিত তিনি।

‘সবিনয় নিবেদন’ মেগা সিরিয়াল দিয়ে মধুমিতার যাত্রা শুরু, এখানেই সহশিল্পী হিসেবে ছিলেন সৌরভ। পরিচয়, বন্ধুত্ব এবং প্রেম- সবকিছুই এই সিরিয়ালের সেটেই। মধুমিতার কাছের বন্ধুরা প্রকাশ করেছেন, ‘ওরা রেজিস্ট্রি করবে বলে ঠিক করেছে। দুজনের বাড়ি থেকেই ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। খুব বেশি লোকাচার বা বিয়ের নিয়ম মানা হবে না। এর কিছু মাস পরে জয়েন্ট রিসেপশন হবে।সেদিনই সকলকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সৌরভকে আমরা শেষ দেখেছি ‘বধূ কোন আলো লাগল চোখে’ মেগা সিরিয়ালে।

টলিপাড়ার বাতাসে উড়ো খবর, অাগস্টে বিয়ে করতে চলেছে জনপ্রিয় এই টেলিভিশন তারকা জুটি। পুরানো এবং নতুন মেগা সিরিয়াল নিয়ে দুজনেই ব্যস্ত, তবে এর ফাঁকেই দু’জনেই বিয়ের তোড়জোড়ে নেমে পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা