,

সৌদি আরবে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-টুইটার

news-image

অন্যরকম ডেস্কসৌদি আরবে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে সরকার। বাদশাহ'র উপদেষ্টা কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বেশ কিছু মাধ্যম।

এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।অপরাধ কমানোর কথা বলে বিশ্বের অনেক দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু ওয়েবসাইট ব্যবহার করে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে যা সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের সব সাইটই ব্লক করে দেওয়া হবে। গুগল ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন শুধু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নানা অফার দেয়। তারা এমন কোনো কাজ করে না বা অফার দেয় না আরবের জন্য লাভজনক।

সাইবার অপরাধসংক্রান্ত একটি বিল আট বছর আগেই তৈরি করেছিল ওই উপদেষ্টা কমিটি। ওই বিলটিই সংশোধন করে উপস্থাপন করবে কমিটি। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট সন্ত্রাসবাদের বিস্তার ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে