,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুসলিম মিয়া (২৫) ও শাহিন মিয়া (২৩)। তাদের বাড়ি জেলার সরাইল উপজেলার বাড়িউরা গ্রামে।
নিহত শাহিন মিয়ার ছোট ভাই সোহেল মিয়া জানান, দুপুরে মুসলিম মিয়া তার বোনের বিয়ের দাওয়াত দিতে শাহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে নাসিরনগরে যান। পরে দাওয়াত দিয়ে ফেরার পথে সারইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ব্রীজের রেলিংয়ে ধাক্কা লাগলে শাহিন ও মুসলি রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান মুসলিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাহিনকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

 

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের