,

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

news-image

ডেস্ক রির্পোট পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুলের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার তার আবেদন নামঞ্জুর করেন। মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এর আগে ২০ মে পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ ফেব্রুয়ারি মতিঝিল থানার বিস্ফোরক মামলায় ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে