,

অর্জুনে মজেছেন সুজানা

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড সুপারস্টার হৃতিকের সঙ্গে সুজান খানের দীর্ঘদিনের সংসার জীবনের ইতি ঘটেছে দেড় বছরেরও বেশি সময় কেটে গেছে। হৃতিক বলিউডের নায়িকাদের সঙ্গে রোমান্সের মধ্যদিয়ে দিন যাপন করলেও এই সময়টা একাকীই কাটিয়েছেন সুজান। নিজের সঙ্গী হিসেবে কাউকে জড়াননি তিনি। একা থাকা যে কোন মানুষের জন্য অনেক কষ্টের । আর তাই মনে মনে সুজান যে কাউকে খোঁজেননি তা কিন্তু নয়। একজন উপযুক্ত সঙ্গী খুঁজছিলেন বেশ কিছুদিন ধরেই।  আর হৃতিকের শূন্য জায়গাটা দখল দেয়ার জন্য একজনকে পেয়েও গেছেন   শেষতক। বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, সুজান চুপি চুপি অভিনেতা অর্জুন রামপালের সঙ্গেই প্রেম করছেন। তবে মিডিয়ার মুখোমুখি হলে বরাবরই তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। কথায় আছে যা রটে তা কিছু হলেও বটে। তারই বাস্তব প্রমাণ মিলেছে যখন অর্জুন ও সুজানকে একই বাড়িতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, সম্প্রতি সুজানের বাড়িতে অর্জুন বেড়াতে গেছেন। শুধু তাই নয়, দীর্ঘসময় তারা একসঙ্গে কাটিয়েছেনও সেখানে। আর তাতেই বলিউডজুড়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ বলছেন, খুব শিগগিরই হয়তো অর্জুনের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে যাচ্ছেন সুজান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা