,

বাংলাদেশ সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী

news-image

ডানকান ফ্লেচারের পর পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে সরগরম ছিল ভারতের গণমাধ্যম। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবি শাস্ত্রীর হাতে সেই গুরুদায়িত্ব সঁপে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বাংলাদেশ সফরের জন্য অন্তর্র্বতীকালীন কোচ হিসাবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব করেন। বোর্ড তাতে সম্মতিও দিয়েছে। এই সফরের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।’

ভারতীয় দলের দায়িত্ব নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন ৫৩ বছর বয়সী শাস্ত্রী। এর আগে ২০০৭ বিশ্বকাপ শেষে অস্ট্রেলীয় কোচ গ্রেগ চ্যাপেল পদত্যাগ করার পর ভারতের ক্রিকেট ব্যবস্থাপক হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। গত বছরের আগস্ট থেকে বিশ্বকাপ পর্যন্ত ‘টিম ইন্ডিয়া’র ডিরেক্টরের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার জন্যই বাংলাদেশ সফরে তাঁকে কোচ হিসেবে নির্বাচিত করেছে বিসিসিআই।

তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে ৭ জুন বাংলাদেশে আসবে ভারত। এ সফরে ভারতের ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে থাকবেন সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণ। ফিল্ডিং কোচ আর শ্রীধর। ভারতীয় দলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্বরূপ দের নাম।

১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮০ টেস্টে তিন হাজার ৮৩০ রান করেছিলেন শাস্ত্রী। বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১৫১ উইকেট। ১৫০টি ওয়ানডে খেলে তিন হাজার ১০৮ রান করার পাশাপাশি তাঁর উইকেট ১২৯টি। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন শাস্ত্রী।

তবে শাস্ত্রীর খেলোয়াড়ী-জীবনের সবচেয়ে বড় কীর্তি ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে। মিনি বিশ্বকাপ নামে পরিচিতি পাওয়া ওই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তাঁর হাতে। ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে শিরোপার আনন্দে ভেসে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা