শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে ১৯তম

news-image

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ২০এর তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। সর্বমোট ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ২৭জন, এ ২৮জন এবং এ মাইনাস ৪জন পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোতেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন; মাদরাসাটি উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) দ্বীন প্রচারের লক্ষ্যে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)এর একান্ত প্রচেষ্টায় কামিল স্তরে উন্নীত হয়। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ে এ সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করি। 

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ