,

কলকাতা থেকে ছাড়ল ঢাকা-আগরতলার বাস

news-image

আন্তর্জাতিক ডেস্ককলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে আজ সোমবার সকালে পরীক্ষামূলকভাবে বাস ছেড়েছে। ভারতীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বাসটি সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়ে। বাসটি ঢাকা হয়ে আগামীকাল মঙ্গলবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছাবে।

কলকাতা ও আগরতলা থেকে এই বাস সপ্তাহে তিন দিন করে চলবে। কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার ছাড়বে। আর আগরতলা থেকে এই বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।

কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ প্রথম আলোকে বলেন, আগামী ৬ জুন থেকে নিয়মিতভাবে এই পরিষেবা শুরু হবে। আসা বা যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার রুপি।

বাসে ১০ জন কর্মকর্তা ও পরিসেবা সংস্থার কর্মী রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশের আইজি (বর্ডার) অখিল রায়। আজকের বাসটি আগামীকাল বিকেলে আগরতলা থেকে রওনা হয়ে পরদিন বুধবার সকালে কলকাতায় পৌঁছাবে।

পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরীক্ষামূলক বাস পরিষেবা উদ্বোধন করেন। তিনি বলেন, আগামী ৪ জুন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু করবেন। ওই সময় ওই বাসে ৩৫ জন ভারতীয় সাংবাদিক ঢাকা যাবেন।

আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় এক হাজার ৬৫০ কিলোমিটার। এই পরিষেবা চালু হলে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটারে। কলকাতা থেকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের লাইসেন্স নিয়ে শ্যামলী যাত্রী পরিবহন এই পরিষেবা চালাবে এবং ঢাকা থেকে পরিষেবাটি চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) লাইসেন্স নিয়ে শ্যামলী পরিবহন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ