,

বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই

news-image

বিনোদন প্রতিবেদকবেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই। গতকাল রাত সোয়া ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। আজ বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে তাকে দাফন করা হবে। মোহাম্মদ আমিনুল হকের জন্ম ১৯৪৯ সালের ১লা মার্চ। মো: মোজাফফর আলী ও মোসাম্মৎ জামিলা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। মা আদর করে ডাক নাম রাখেন মণি এবং পরবর্তীতে পরিবার-পরিজন, বন্ধুমহল, ক্রীড়াঙ্গন এমনকি কর্মক্ষেত্রেও এই নামেই তিনি ব্যাপকভাবে পরিচিত হন। শৈশব থেকে পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের পৈতৃক বাসায় বসবাস করেছেন, তার বাবা ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা । বদলির চাকরির কারণে প্রাথমিক স্কুলে কয়েক বছর ঢাকার বাইরে পড়াশুনা করার পর ঢাকার মতিঝিল মডেল স্কুল থেকে মেট্রিক, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই ক্রীড়ানুরাগী ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় পরবর্তীতে জাতীয় পর্যায়ের অন্যতম ক্রীড়া সংগঠক হিসেবে আবির্ভূত হন। ১৯৯১-৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ দাবা, জুড়ো-কারাতে ও টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মো. আমিনুল হক বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মৃদুভাষী ও প্রচারবিমূখ এই মানুষটি গত বেশ কয়েক মাস যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এপ্রিল মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে তাকে ভর্তি করা হয়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ