,

দুই দশক পর চলচ্চিত্র প্রযোজনায় মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : একসঙ্গে তিনটি ছবি প্রযোজনার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তবে ছবির নাম ও কলাকুশলীর তালিকা এখনো চূড়ান্ত করেননি তিনি।
রোজার ঈদের পরই তিনি ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন।
এর আগে মাত্র একটি ছবিই প্রযোজনা করেছিলেন মৌসুমী। তাও প্রায় ১৯ বছর আগে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘গরীবের রানী’। তবে ছবিতে প্রযোজক হিসেবে দেখানো হয়েছিল মৌসুমীর বাবা নাজমুজ্জামান মনির নাম।
এত দিন চলচ্চিত্র প্রযোজনা না করলেও ছোট পর্দার জন্য বেশ কিছু নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন মৌসুমী।
এবারের ঈদের জন্যও মৌসুমীর প্রযোজনা সংস্থা স্বাধীন প্রোডাকশন থেকে দুটি নাটক ও টেলিছবি নির্মিত হয়েছে।
এ ব্যাপারে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের এই দুঃসময়ে আমাদের এগিয়ে আসা উচিত। চলচ্চিত্রই আমাকে মৌসুমী বানিয়েছে। এবার এই ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই।’
তিনি বলেন, ‘প্রযোজনা সংস্থা ঋদ্ধি টকিজের সঙ্গে কথা বলেছি। প্রতিষ্ঠানটি আমার ছবি পরিবেশনার দায়িত্ব নেবে। গল্প বাছাই, শিল্পী নির্বাচনেও তাদের মতামত নেওয়া হবে।’
এর পর থেকে বছরে অন্তত পাঁচটি ছবি নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন মৌসুমী। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ