মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের বিটঘর ইউনিয়ন পরিষদের আরেক সদস্য খুন (ফলোআপ)

news-image

১৫ দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নে খুন হয়েছেন আরেক ইউপি সদস্য। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে  ইয়াছমিন বেগম (৩৫) নামে এক নারী  ইউপি সদস্যকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিজ ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াছমিন বেগম নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা ইয়াছমিন বেগমের ঘরে প্রবেশ করে তাকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে ইয়াছমিনের পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা ঘরে প্রবেশ করে ইয়াছমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে। আজ রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে ইয়াছমিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। হত্যার কারন অনুসন্ধান করছে পুলিশ। এরআগে গত ১৬ ই মে একই ইউনিয়ন পরিষদের সদস্য আল-মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। বিটঘর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির ছাইয়ের স্তুপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মামুনের শরীরেও ২০/২৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।  এ ঘটনায় জড়িত সন্দেহে মামুনের খালা মর্জিনা বেগমসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ । নিহত মামুনের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা ছিলো। এ দুটি হত্যাকান্ডে যোগসুত্র থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।

মো.শফিকুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া
৩১.০৫.১৫

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি