,

আখাউড়ায় পরীক্ষার ফল শুনে মৃত্যুর কোলে ঢলে পড়ল পরীক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : এস.এস. সিতে ফেল করায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমেনা আক্তার নামে এক পরীক্ষার্থী মারা গেছে। আমেনা আক্তার আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও দেবগ্রামের বাসিন্দা মো. মন্তাজ মিয়ার মেয়ে। সে দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়।

আমেনার বাবা মন্তাজ মিয়া জানান, ফল খারাপ করায় সে খাওয়া বন্ধ করে দেয়। এছাড়া সে আগে থেকেই তার শ্বাসকষ্টের রোগী ছিল। বেলা দুইটার দিকে আমেনা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে এসে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ডেকে পাঠাই। এক ডাক্তার এসে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে হাসপাতালে আনার জন্য রওয়ানা হলে পথিমধ্যেই সে মারা যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ আলম জানান, মেয়েটি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছে। খবর পেয়ে আমরা তার বাড়িতে একজন ডাক্তার পাঠাই। পরে স্থানীয় একটি ক্লিনিকে আনার পথে সে মারা যায়।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা