,

বাঞ্ছারামপুরে আ’লীগ নেতার পদত্যাগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে দলীয় সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম এর নিকট চিঠি দিয়ে এ পদত্যাগ করেন। পদত্যাগকারী আওয়ামীলীগ নেতা মো. কবির হোসেন জানান, আমি ১৯৬৯ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমার রাজনীতি শুরু। দলীয় নেতৃবৃন্দ আদর্শিক রাজনীতি থেকে বিচ্যুত হওয়ায় আমি সব সময় তার বিরোধিতা করেছি। নানান বিষয়ে তাদের সঙ্গে মতানৈক্যের কারনে আমি দল থেকে পদত্যাগ করেছি। শুধু দল থেকে পদত্যাগই নয়, রাজনীতি থেকেই অবসর নিয়েছি। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম বলেন, কবির হোসেন পদত্যাগ করেছেন বলে শুনেছি আমার নিকট এখনো কোনো পত্র পাইনি।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা