বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের চর চারতলা ইউনিয়ন পরিষদের এক কোটি ৯লক্ষ টাকার বাজেট ঘোষনা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলার ২নং চরচারতলা ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের ১ কোটি ৯ লক্ষ ৬ হাজার ৮ শত ৮৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা বিগত অর্থ বছরের চেয়ে ৩৮লক্ষ ৮৪ হাজার টাকা বেশি। চরচরাতলা ইউনয়নের সর্বোচ্চ বাজেট ঘোষনা করা হয়েছে। ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ছিল ৭০ লক্ষ ২২হাজার ৩৯৪ টাকা। ২৭ মে বুধবার দুপুরে চরচারতলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব খাঁনের সভাপতিত্ত্বে বাজেট উপস্থাপন করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আশিকুর রহমান। এবং বক্তব্য প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিনা আরজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন, উপজেলা সুজনের সভাপতি মিজানুর রহমান, চরচারতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা মহিউদ্দিন মোল্লা, আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খাঁ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী সায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহীন শিকদার, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ- সম্পাদক আতাউর রহমান কবির,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর  রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর খাঁ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনিসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব খাঁন এ বাজেট বাস্তবায়নের জন্য ইউনিয়নের সকল শ্রেনী পেশার লোকজনকে সহযোগীতা করার আহবান জানান। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা