,

লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার হরতালের ঘোষনা ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের

news-image

মেহেদী হাসান মিলন : আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার হরতালের ঘোষনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে কয়েক হাজার মাদ্রাসা ছাত্র শিক্ষক বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে। মুফতি মাওলানা আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শোয়াইব, মাওলানা আতাউর রহমান, মুফতি এনামুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা নোমান হাবিবী, মুফতি আব্দুল ওয়াহাব প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্যে। যেদিন লতিফ সিদ্দিকী জেল থেকে ছাড়া পাবে সেদিন থেকেই লাগাতার হরতাল শুরু হবে। জামিন আদেশ অবিলম্বে বাতিল করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যতায় বাংলাদেশের সকল মুসলমান ভাইদেরকে সঙ্গে আলেম সমাজ কঠোর কর্মসূচী ঘোষনা করবেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা