বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলফিন বাঁচাতে সতর্কবার্তা

news-image

প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট ও বিরল সামুদ্রিক ডলফিন সুরক্ষার উদ্যোগ না নিলে তা আগামী ১৫ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে। নতুন এক গবেষণার ভিত্তিতে গবেষকেরা এ সতর্কবার্তা দিয়েছেন।

প্রাণী সংরক্ষণবিদেরা বলছেন, মাউয়িজ ডলফিনের সংখ্যা এখন ৫০-এর নিচে নেমে এসেছে। আর টিকে থাকা ওই ডলফিনগুলোর মধ্যে প্রায় ১০টি পূর্ণবয়স্ক স্ত্রী। বিলুপ্তপ্রায় এ ডলফিন প্রজাতির দেখা মেলে নিউজিল্যান্ডের কাছাকাছি সমুদ্রে। মাছ ধরার জালে পড়ে এরা মারা পড়ে। এটি রোধ করার জন্য আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলে জানিয়েছে জার্মানিভিত্তিক সংরক্ষণ সংস্থা নাবু। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি এলাকার পরিবর্তে মাউয়িজ ডলফিনের পুরো বিচরণক্ষেত্রে মাছ ধরা নিষিদ্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোয় ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের (আইডব্লিউসি) বার্ষিক সম্মেলনে মাউয়িজ ডলফিন নিয়ে ওই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে অন্তত ২০০ জন বিশেষজ্ঞ অংশ নেন। নাবুর বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণবিষয়ক প্রধান বারবারা মাস বলেন, নতুন তথ্য-উপাত্ত দেখে সতর্ক হওয়ার সময় এসেছে। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষকে বর্তমান অবস্থান পাল্টে ডলফিনগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রাণীটির আবাস এলাকায় মাছ ধরার জাল, ভূকম্পন পরিমাপক বিস্ফোরণ এবং তেল-গ্যাস চুইয়ে পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। নইলে মাউয়িজ ডলফিনের বিলুপ্তি সময়ের ব্যাপার মাত্র।

নিউজিল্যান্ডের সংরক্ষণমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধানের ভিত্তিতে বৈজ্ঞানিক কমিটি আগামী মাসে কিছু সুপারিশ করবে। তার আগে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।

মাউয়িজ ডলফিন হচ্ছে হেকটরস ডলফিনের একটি উপপ্রজাতি। এদের একমাত্র আবাস নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের কাছাকাছি অগভীর উপকূলীয় পানি। হেকটরস ডলফিনের আরেকটি উপপ্রজাতি সাউথ আইল্যান্ডের কাছে বসবাস করে এবং সংখ্যায় অনেক। ১৯৭০-এর দশক থেকে ডলফিনের সংখ্যা কমতে থাকে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক