,

মানহানি মামলা করলেন অনন্ত জলিল

news-image

বিনোদন প্রতিবেদক : মনসুন ফিল্মসের নতুন ছবি ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’-এর লেখক দাবি করে লিগ্যাল নোটিশ প্রদানকারী হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক ও স্থানীয় লেখক উজ্জ্বলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন মনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল। তার পক্ষে মনসুন ফিল্মসের কর্মকর্তা মো. শাহাবুর আলম বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মামলাটি  করেছেন। গতকালই কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সিএমএম আদালতে ১০ কোটি টাকার এ মানহানির মামলা করেছেন। এর আগে অভিযোগকারী লেখক উজ্জ্বলের পাঠানো লিগ্যাল নোটিশের জবাব দেন অনন্ত জলিলের পক্ষে তার আইনজীবী। জবাবে লেখক উজ্জ্বলের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্নিত করে নোটিশ প্রদানকারী লেখককে নোটিশের জবাব পাওয়ার ৭ দিনের মধ্যে তার দাবি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়। উল্লেখ্য, ‘দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ ছবির লেখক দাবি করে হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক উজ্জ্বল অনন্ত জলিলকে একটি লিগ্যাল নোটিশ পাঠালে তিনি বিস্ময় প্রকাশ করে জানান, তার মূল ভাবনা নিয়ে ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’ ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার ছটকু আহমেদ। তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ছবির কাহিনী লেখা সম্পন্ন হয়নি এবং এই গল্প নিয়ে অনন্ত জলিল কারও সঙ্গে কোন আলাপ-আলোচনাও করেননি, সেহেতু গল্পের লেখক দাবিকারী উজ্জ্বল একজন প্রতারক এবং তার কোন লেখা আজ পর্যন্ত প্রকাশ হয়নি। অনন্ত জলিল জানান, সম্পূর্ণ অপরিচিত একজন ভুয়া প্রতারকের দেয়া লিগ্যাল নোটিশে আমার সামাজিক মান-সম্মান নষ্ট হওয়ায় আমি তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে