,

সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩

news-image

সরাইল প্রতিনিধি : ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের বারিউড়া ব্রীজের উপর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য ও এক সালিস কারক নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আমির আলী (৬৫) ও বাহাদুরপুর গ্রামের সালিস কারক মোঃ আনোয়ার মিয়া (৪৫)। পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমির আলীর মেয়ে বিকারুন্নেছা মুন্নি (২৯) কে সাড়ে তিন বছর আগে বিয়ে দিয়েছেন মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের জিয়াউর রহমানের (৩৪) কাছে। সম্প্রতি স্বামীর সাথে মুন্নির সম্পর্ক ভাল যাচ্ছিল না। মেয়ের সুখের কথা চিন্তা করেই আমির আলী  সকালে এলাকার চার সালিসকারককে সাথে নিয়ে বিষয়টি নিস্পত্তির উদ্যেশ্যে গিয়েছিলেন আলীনগরে। কাজ শেষে তিনি সিএনজি যোগে বাদ আছর আশুগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর উঠা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি টাক্টরেরর সাথে তাদের বহনকারী সিএনজিটি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমীর আলী। হাসপাতালে নেওয়ার পর মারা যান বাহাদুরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে আনোয়ার মিয়া। গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে মৃর্ত্যুর সাথে লড়ছেন খরিয়ায়ালা গ্রামের সালিস কারক আবদু মিয়া (৮০), মোঃ হুমায়ুন (৬০) ও বাহাদুর গ্রামের মোঃ হুমায়ুন মিয়া (৭৫)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের