,

চিত্রনায়ক মিঠুনের ইন্তেকাল

news-image

বিনোদন প্রতিবেদকচলচ্চিত্রের এক সময়ের নায়ক ও কাহিনীকার আবুল কাশেম মিঠুন গত ২৪শে মে রাতে কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ১৯৮০ সালে ‘তরুলতা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’, ‘খোঁজ খবর’, ‘ছোবল’, ‘কসম’, ‘দিদার’, ‘পরিচয়’ ইত্যাদি। তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ ইত্যাদি। আবুল কাশেম মিঠুন ১৯৫৮ সালের ১৮ই এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তিনি দিগন্ত টেলিভিশনে কর্মরত ছিলেন। মিঠুনের অকাল মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ