,

হাঙ্গেরিতে ব্রেস্টফিডিংএ বাধার প্রতিবাদে ‘গণ-স্তন্যদান’

news-image

হাঙ্গেরিতে একটি রেস্তোরাঁয় বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় এক মহিলাকে বাধা দেবার প্রতিবাদে সেখানে এক 'গণ-স্তন্যদান' কর্মসূচি পালন করেছেন একদল মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর তুমুল আলোচনার জন্ম দিয়েছে, আর সমালোচনার মুখে রেস্তোরাঁটি ঘটনার তদন্ত শুরু করেছে। গত বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। একজন মহিলা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় তাতে বাধা দেন ওই রেস্তোরাঁর একজন নিরাপত্তা রক্ষী।

মহিলাটি ফেসবুকে লেখেন, তিনি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে একজন পরিচারিকাকে জিজ্ঞেস করেছিলেন। পরিচারিকাটি বলেন, কোন সমস্যা নেই। কিন্তু ব্রেস্টফিড শুরু করার পর একজন নিরাপত্তারক্ষী এসে তাকে বলেন, তিনি যা করছেন তা গ্রহণযোগ্য নয়' এবং তাকে পর পর দু'বার বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে বলেন।

ফেসবুক এবং অন্য সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে এ ঘটনা দ্রুত শহরময় ছড়িয়ে পড়ে।এর প্রতিবাদে দু'দিন পর একদল মহিলা তাদের শিশুদের নিয়ে ওই রেস্তোরাঁতে অবস্থান নেন। তারপর সবার সামনে বুকের কাপড় তুলে যার যার শিশুকে স্তন্যপান করাতে শুরু করেন তারা। বেশ কিছু ফটোগ্রাফারও জড়ো হন এ সময়।

এর পর ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ দু:খ-প্রকাশসূচক এক বিবৃতি দিয়ে বলেছে, 'পরিবার-বান্ধব' ওই রেস্তোরাঁয় মহিলাদের ব্রেস্টফিড করাতে কোন বাধা নেই। বলা হয়, এর তদন্ত করা হচ্ছে। বার্থহাউস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কর্মী এবং তিন সন্তানের মা এরিকা স্মিডট বিবিসিকে বলেন, হাঙ্গেরিতে খুব কম মহিলাই প্রকাশ্যে তাদের বাচ্চাদের স্তন্যপান করান, কারণ তাদের ভয় – এ জন্য তাদের হয়রানি বা অপমানের শিকার হতে হবে।

'তবে এই প্রথমবারের মতো মহিলারা সমবেত হয়ে এ ব্যাপারে তাদের সংহতি প্রকাশ করলেন, এ এক দারুণ ব্যাপার' – বলেন এরিকা স্মিডট।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ