,

৩০ মে ঢাকায় আসছেন দীপিকা পাড়ুকোন

news-image

গত কয়েক মাসে টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে পুরো দেশবাসী জেনে গেছেন ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু কবে, কোথায়, কখন সেই মাহেন্দ্রক্ষণ তা ছিল অজানা। অবশেষে আয়োজকরা জানালেন আগামী ৩০ মে ঢাকায় আসছেন দীপিকা। ভেন্যু হিসেবে বসুন্ধরা কনভেনশন হল চূড়ান্ত হয়েছে বলেও জানান আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো আয়োজনটিও দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দীপিকাকে নিয়ে তাদের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান শেষে এক্সক্লুসিভ আয়োজন রাখা হয়েছে। আর এই বিশেষ আয়োজনে একাধিক কোরিওগ্রাফারের সমন্বিত একটি টিম কাজ করছে।
যেখানে দীপিকার সঙ্গে জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তারকারা। তবে যেহেতু ইভেন্টটি লাক্সকে কেন্দ্র করে, তাই লাক্স সুন্দরীদের নিয়েই এই ইভেন্ট পরিচালনা করা হবে বলে জানা যায়। কোরিওগ্রাফির একটি বড় ভূমিকায় রয়েছেন দেশের প্রখ্যাত ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব। এছাড়াও দীপিকার জনপ্রিয় গানগুলো নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু, বিদ্যা সীনহা মীম ও মেহজাবীন। তবে অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ চমক হিসেবে উপস্থাপনের প্রত্যাশাতেই পুরো আয়োজনের বিস্তারিত গোপন রাখতে চাইছেন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ