,

বিশ্বের মহান এবং ঘৃণিত ব্যক্তিরা

news-image

ডেস্ক রির্পোট : ইতিহাস সাক্ষী দেয় সবসময়। অতীতে বিভিন্ন সময় মানুষ তার কাজের মাধ্যমে হয়েছেন মহান আবার কেউবা হয়েছেন নিন্দিত। এই সকল মহান এবং ঘৃণিত ব্যক্তিদের একটি তালিকা জরিপের মাধ্যমে প্রকাশ করেছেন ‘অনলাইন মেইল’।

ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বা কুখ্যাত ব্যক্তিত্বের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। অ্যাডল্ফ হিটলার, ওসামা বিন লাদেন ও সাদ্দাম হোসেনের পরের অবস্থানটি বুশের। এক্ষেত্রে তিনি পরাজিত করেছেন জোসেফ স্ট্যালিনকে। এরপর রয়েছেন মাও, লেনিন, চেঙ্গিস খান, সালাদিন এবং কিন শি হুয়াং।

নিরলস পরিশ্রম, মানবতা, শান্তির অমীয় বাণী ও বীরত্বপূর্ণ অবদানের মাধ্যমে বিশ্বকে যারা আমূল বদলে দিয়েছেন, বিখ্যাত ব্যক্তিত্বদের এমন একটি তালিকার শীর্ষ ১০-এ রয়েছেন- অ্যালবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, আইজ্যাক নিউটন, যিশু খৃষ্ট, নেলসন ম্যান্ডেলা, টমাস আলভা এডিসন, আব্রাহাম লিঙ্কন ও গৌতম বুদ্ধ।

যুক্তরাষ্ট্র, ইতালি, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, পাকিস্তানসহ ৩৭টি দেশের প্রায় ৭,০০০ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে এ তালিকাটি তৈরি করা হয়েছে। বিশ্বের ইতিহাসের বিখ্যাত ও কুখ্যাত ৪০ ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ব্যাপারে শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের গড় বয়স ২৩ বছর।

সেখানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকদের পাশেই স্থান পেয়েছেন জর্জ বুশের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ থেকে ৭ নম্বরের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক ব্যক্তিত্ব ও ঘটনাবলীসমূহকে মূল্যায়ন করেন। চারটি গ্র“পে বিভক্ত শিক্ষার্থীদের সবাই জর্জ বুশকে অপছন্দের তালিকায় স্থান দিয়েছেন। অথচ, বিশ্ব ইতিহাসের বিখ্যাত ও কুখ্যাত অন্য ব্যক্তিত্বদের ক্ষেত্রে গ্র“পগুলোর মতপার্থক্য ছিল। বিশ্বের একটি অংশে হয়তো কেউ অত্যন্ত জনিপ্রয় হয়েছেন, তো আরেকটি অংশে অত্যন্ত নিন্দিত। তবে জর্জ বুশই একমাত্র ব্যক্তিত্ব যিনি সবার অপছন্দের পাত্র।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ