,

সালাহ উদ্দিন আহমেদ আইসিইউতে

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়েছে। শুক্রবার তার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এর আগে দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনির কাছে সালাহ উদ্দিন আহমদ তার কিডনি ও হার্টসহ শারীরিক অবস্থার অবনতির কথা জানান।

সালাহ উদ্দিনের বরাত দিয়ে জনি জানান, তার শরীর খুবই খারাপ। পায়ে পানি জমে গেছে। পা ফুলে গেছে। তিনি ঘুমাতে পারছেন না। কথা বলার সময় সালাহ উদ্দিনের কষ্ট হচ্ছিল। চোখ-মুখ ফেকাশে দেখাচ্ছিল।

নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানান, তার পূর্বের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হয়েছে। তার প্রেক্ষিতে আরো বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। এখন তাকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হবে।

সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের কার্ডিওলজিস্ট জি কে গোস্বামী সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়েছে। তার বাম পাশের কিডনির সাইজ বড় হয়ে গেছে। এসব বিশেষায়িত চিকি‍ৎসা ব্যবস্থা নেগ্রিমসে আছে। এ কারণে সেখানে স্থানান্তর করা হয়েছে।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে