শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে মাদকের মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের মামলার সাজাপ্রাপ্ত মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকের মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী স্বপ্না আক্তার (২৬)কে গ্রেফতার করে। সে ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, মাদকের মামলার সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।