,

সাগরে ৪১টি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিল ইন্দোনেশিয়া

news-image

ইন্দোনেশিয়া তার সমুদ্র সীমায় ৪১ টি মাছ ধরার বিদেশি নৌকা ডুবিয়ে দিয়েছে। দেশটির পানি সীমায় অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতেই এই পদক্ষেপ নেয় ইন্দোনেশিয়া সরকার। তবে মাছ ধরা ছাড়াও এসব নৌকায় অবৈধ অভিবাসীদের পাচার বেড়ে যাওয়ায় এধরনের অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া।

বুধবার জনসমক্ষে এই নৌকাগুলো ডুবিয়ে দেয়া হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রচারিত হয়েছে। নৌকাগুলোর মধ্যে একটি চীনের এবং বাকিগুলো ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইনের। নৌকাগুলোর একটা অংশ ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয়। এসময় চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দেশটির পানি সীমা রক্ষার ব্যপারে কঠোর নীতির অংশ হিসেবেই এই অবৈধ মাছ ধরার নৌকাগুলো ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার মৎসমন্ত্রী সুসি পুডজিয়াসটুটি জাকার্তা পোষ্টকে বলেন, মাছ ধরার অবৈধ নৌকাগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত না রাখলে আমাদের জেলেদের উন্নয়ন সম্ভব নয়। এরআগে ২০০৯ সালে দক্ষিণ চীন সাগরে বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ার পানি সীমা থেকে চীনের একটি জাহাজ আটক করা হয়।

ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো দায়িত্ব গ্রহণের দেশটির পানি সীমায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়। ব্যাংকক পোষ্ট

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ