,

হাইকোর্টের অনুমতি পেলে দুবাই যাবেন সালমান!

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ‘হিট এন্ড রান’ মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলিউড সুপারস্টার সালমান খান দুবাই যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। হাইকোর্ট অনুমতি দিলেই শীঘ্রই দুবাইতে একটি শো’তে অংশ নিবেন এই বলি তারকা।

জানা গেছে, ২৯ মে দুবাইয়ে একটি শো-তে অংশ নিতে ভারতের উচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন দাবাঙ্গ খ্যাত অভিনেতা সালমান খান। আর এর জন্যই অনুমতি নিতে আজ ২১ মে তিনি হাজির হয়েছিলেন মুম্বাই উচ্চ আদালতে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে ‘হিট এন্ড রান’ মামলার দায়ে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলো নিন্ম আদালত। হিট এন্ড রান মামলায় সাজা পাওয়ার পর হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন সালমান খান। সালমান খানের আর্জিতে নিন্ম আদালতের দেয়া রায় স্থগিত করেছিলো ভারতের উচ্চ আদালত। তবে বিদেশ গমনসহ আরো কিছু বিষয়ের উপর আদালতের বিধিনিষেধ ছিলো।

এবার দেখার বিষয়, দুবাই যেতে সালমানকে কতোটা সুযোগ দেন ভারতের উচ্চ আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা