,

পেট ফাঁপার সমস্যা? দূর করে দিন খুব সহজে ৪ টি উপায়ে

news-image

স্বাস্থ্য ডেস্কপেট ফাঁপা খুবই বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক একটি সমস্যা। তলপেট ফেঁপে থাকলে পেটে ব্যথা থেকে শুরু করে বমিভাব হওয়ার মতো সমস্যা শুরু হয়ে যায় যা খুবই অস্বস্তিকর। খাবারে একটু এদিক সেদিক হলেও বদহজমের মতো সমস্যা শুরু হয়। বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং প্রোটিন হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণেই পেট ফেঁপে থাকে অনেকটা সময়। এই সমস্যার নিরাময়ে ঔষধ না খেয়ে ঘরোয়া কিছু সমাধান গ্রহন করাই ভালো। কারণ, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অন্য বিপদে জড়িয়ে যেতে পারেন নতুন করে। তাই জেনে নিন দ্রুত পেট ফাঁপার সমস্যা দূর করার খুব সহজ কিছু উপায়।

১) আলুর রস
আলুর বিশেষ কিছু উপাদান পাকস্থলীর ভেতরের দিকে প্রতিরক্ষা দেয়ালের মতো কাজ করে এবং প্রদাহ জনিত ব্যথা দূর করতে সহায়তা করে। কাঁচা আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে বা ছেঁচে রস ছেঁকে আধা কাপ পরিমাণে পান করুন দিনে ৩ বার। খুব সহজেই পেট ফাঁপার সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন।

২) আদা ও আদা চা
হজম সমস্যা দ্রুত দূর করতে আদার জুড়ি নেই। আর বদহজম দূর হয়ে গেলে আপনাআপনিই পেটে ফাঁপার সমস্যা কমে যায়। আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। অথবা ২ কাপ পানিতে আদা ছেঁচে জ্বাল দিয়ে আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল, অনেকটা উপশম হয়ে যাবে।

৩) কাঁচা হলুদ বা হলুদের চা
তেতো লাগলেও কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া সব চাইতে দ্রুত এবং কার্যকরী উপায়গুলোর মধ্যে অন্যতম। যদি কাঁচা খেতে না পারেন তাহলে আদার মতো হলুদ ছেঁচে নিয়ে পানিতে জ্বাল দিয়ে চা তৈরি করে পান করে নিন। চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতেও ভালো ফলাফল পাবেন।

৪) রসুনের চা
অবাক হলেও সত্যি যে রসুনের চা তৈরি করা সম্ভব এবং এটি পেট ফাঁপার সমস্যা দ্রুত দূর করতে বিশেষভাবে কার্যকরী। ৩-৪ টি রসুনের কোয়া ছেঁচে ২ কাপ পানিতে ৫ মিনিট ফুটিয়ে তৈরি করে ফেলুন রসুনের চা। বেশ দ্রুতই পেট ফাঁপার সমাধান পাবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা