,

৯টা-৫টা চাকরিতেই ওজন ঠিক!

news-image

লাইফস্টাইল ডেস্কওজন ঠিকঠাক রাখার বিষয়টা ​নাকি নয়টা-পাঁচটার চাকরিতেই সুবিধাজনক। সকাল-সন্ধ্যা রুটিনের বাইরে যাঁরা পালা-কর্মী হিসেবে কখনো দিনে কখনোবা রাতে কাজ করেন ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি তাঁদেরই। ঘুমের সমস্যা, হজমের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ারও ঝুঁকি বেড়ে যায় পালা-কর্মীদের বেখাপ্পা রুটিনে। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ-এর বিশেষজ্ঞরা এ গবেষণা করেছেন। গবেষকেরা সেখানকার সরকারি স্বাস্থ্য জরিপ বিভাগ থেকে দেড় হাজারেরও বেশি নারী-পুরুষের কয়েক বছরের স্বাস্থ্য ও ব্যক্তিগত তথ্য-উপাত্ত নিয়ে এ গবেষণা করেন। নিউ ইয়র্ক থেকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।



২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ১ হাজার ৫৯৩ জন নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষার তথ্য এবং জীবনযাপনের ধরন পর্যালোচনা করা হয় এই গবেষণায়। অংশগ্রহণকারীরা কোন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন সেসবের বিশদ পর্যালোচনা করেন গবেষকেরা। সবশেষে ‘বডি মাস ইনডেক্স’ বা ‘বিএমআই’ এর বিচারে অংশগ্রহণকারীদের ওজন বিবেচনা করা হয়।



এতে দেখা যায়, নয়টা-পাঁচটা বা নির্দিষ্ট পালায় চাকরিরতদের তুলনায় পালা-কর্মী হিসেবে চাকরিরতরাই অতিরিক্ত ওজনের সমস্যা বেশি ভুগছেন। পালা-কর্মীদের মধ্যে অতিরিক্ত ওজনে আক্রান্তের হার ৪৭ দশমিক ৯ হলেও নির্দিষ্ট পালার কর্মীদের মধ্যে এই হার ৩৪ দশমিক ৪। এ ছাড়া পালা কর্মীদের মধ্যে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতায় আক্রান্তের হার ২৩ দশমিক ৬ ভাগ, আর নির্দিষ্ট পালার কর্মীদের মধ্যে এ হার ১৬ দশমিক ৩।



গবেষক দলটির নেতা উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ম্যারজোরি গিভেন্স বলেন, ‘পালা-কর্মী হিসেবে কাজ করা মানুষেরাই বিশেষভাবে ঘুমের সমস্যায় ভোগেন। কেননা তাঁদের কখনো সকালের পালায় কখনো দিনের পালায় আবার কখনো রাতের পালায় অদল-বদল হয়ে কাজ করতে হয়।’



এই গবেষণার ফল থেকে ঘুমের সমস্যায় ভোগার সঙ্গে হজমের সমস্যা এবং ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক নিয়ে নতুন আরও কাজের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষণা সংশ্লিষ্টরা। গবেষণাপত্রটি সম্প্রতি স্লিপ হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ