,

পিনাকী ভট্টাচার্য্য পরলোকে

news-image

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ির বাসিন্দা শ্রী শ্রী কালভৈরব মন্দির কমিটির সভাপতি, কুমিল্লাস্থ মহেশ ট্রাস্টি বোর্ড ও ব্রাহ্মণবাড়িয়াস্থ মহাদেব ট্রাস্টি বোর্ডের সদস্য, ভূবন মঙ্গল কীর্তন কমিটির সভাপতি শ্রী পিনাকী ভট্টাচার্য্য (৮৬) পরলোকগমন করেছেন।

বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের নাইটিঙ্গেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রী পিনাকী ভট্টাচার্য্য ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহার-এর ভূমি দাতা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেড্ডা বাসষ্ট্যান্ড সংলগ্ন শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে তার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবি প্রণব ভট্টাচার্য্য জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ