,

একই সময়ে ৬টি চ্যানেলে শান্তা

news-image

বিনোদন প্রতিবেদক : উপস্থাপক শান্তা জাহান। তবে শুধু উপস্থাপনাই নয়, মাঝে মাঝে নাটকেও দেখা মেলে তার। ‘নাইন এন্ড হাফ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি দেশ টিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়াও ঈদে একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। পাশাপাশি রোজায় একটি রান্নার অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অনুষ্ঠানটি একই সময়ে ৬টি চ্যানেলে প্রচার হবে। উপস্থাপনা থেকে অনেকেই নাটকে নিয়মিত হচ্ছেন। এ বিষয়ে শান্তার ক্যারিয়ার ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি উপস্থাপনাতেই থাকতে চাই। আমি অভিনেত্রী নই। তাই সেই জায়গাটা আমার জন্য খুব কঠিন। যে কয়টা করি সে কয়টা মূলত ব্যস্ততার ফাঁকে ও শখে। আমি উপস্থাপনাতেই থাকতে চাই।’ এবার ঈদের অনুষ্ঠানের ধরণ ও মান প্রসঙ্গে শান্তা বলেন, ‘প্রতিবারই অনুষ্ঠানগুলো প্রায় একই থাকে। শুধু সেট, স্পন্সর ও উপস্থাপক পরিবর্তন হয়। দর্শকদের সাড়া পাওয়া যায় বলেই অনুষ্ঠানগুলো প্রতিবছরই হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা