,

বিয়ের জন্য প্রস্তুত নন দীপিকা

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন প্রেম করছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এদিকে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ে ঠিক হওয়াটা সময়ের অপেক্ষা। কিন্তু নিজের বিয়ে নিয়ে কোনো তাড়া নেই দীপিকার।
রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছেদ পড়লে রণবীর সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে দীপিকার। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে রণবীরের তৈরি হয় প্রেমের সম্পর্ক। তাদের প্রেম এখন বিয়ে পর্যন্ত গড়ানোর অপেক্ষা। কিন্তু দীপিকা এবং রণবীর সিংকে নিয়ে যতই জল্পনা চলুক, সেই সম্পর্কে বিয়ের জল লাগতে অনেক দেরি। এমনটাই বলেছেন দীপিকা পাড়ুকোন।
পিকু সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারে একেবারে তুঙ্গে থাকা দীপিকা বলছেন, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই তার। এখন তার একমাত্র লক্ষ্য ভালো কাজ করে যাওয়া।
দীপিকা বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যবসাসফল ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্সঅফিসে সবচেয়ে বেশি একশো কোটি সিনেমা উপহার দেওয়া নায়িকাও তিনি। সে কারণে ক্যারিয়ারটাকে হয়তো আরো সামনে এগিয়ে নিতে চান এ অভিনেত্রী। সূত্র : রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা