,

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং মালবাহী ট্রেন লাইনচুত্য : আপলাইনে রেল যোগাযোগ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইচ্যুত হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকার সাথে আপ লাইনে চট্টগ্রাম ও সিলেটের (ঊর্ধ্বগামী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণাবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে নিলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা