বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সর্দারের লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আহের মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আহের মিয়া উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জাহের মিয়ার ছেল।
পুলিশ জানায়, গত তিনদিন আগে জুয়া খেলার জন্য আহের মিয়াকে তার সহযোগীরা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আহের মিয়ার আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল শনিবার আহের মিয়ার স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আহের মিয়াকে হত্যা করার বিষয়টি জানালে তিনি নাসিরনগর থানা পুলিশকে জানান। এরপর পুলিশ রোববার বিকেল ৪টার দিকে ফান্দাউক গ্রামের একটি খাল থেকে আহের মিয়ার লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, আহের মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানা সহ পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা