,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার দুপুরে  মা ও মেয়ের অস্বাভাবিক  মৃত্যু হয়েছে।আখাউড়া থানার ওসি মফিজুর রহমান ভুইয়া জানান বেলা ২টার দিকে তার তুলাইশিমুল গ্রামে বাসিন্দা লুৎফুর রহমান তার স্ত্রী নীরা আক্তার (২৫) ও কন্যা তাসিবা আক্তার (২)কে আশংকা জনক অবস্থায় চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসে। চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হলে লুৎফুর পালিয়ে য়ায়।ওসি মা-মেয়ের মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেন । তিনি আরও বলেন তদের বিষ পান করিয়ে হত্যা করছে না আত্্রহত্যা করেছে তা তদন্তে বিষয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এর কর্তব্যরত চিকিৎসক মো. মাজহারুল ইসলাম জানান, বিষপানে ওই দু’জনের মৃত্যু হয়েছে।
ওসি মফিজুর রহমান ভুইয়া আরো জানান আগে খারকুট গ্রামে নীরা আক্তারের একটি বিয়ে হয়েছিল।ওই সংসারে তার দুটি সন্তান রয়েছে।প্রায় তিন বছর পূর্বে প্রথম স্বামীকে ত্যাগ করে লুৎফুর রহমানকে ভালবেসে বিয়ে করে।বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দাম্পত্য বিষয় নিয়ে কলহ চলে আসছিল।এরই জের ধরে আগে তার কন্যাকে এবং পরে নীরা নিজে বিষ পান করে বলে ।এতেই তার মৃত্যু হয়েছে বলে ওসি ধারনা করছেন।ওসি জানান পুলিশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মৃতদেহের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।সুরতহাল রিপোর্টে মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে কেন স্বামী লুৎফুর রহমান পালিয়ে গেছে তা তদন্ত করা হচ্ছে।


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে