,

আইপিএল-এ আজ সাকিবদের জীবন-মরণ লড়াই

news-image

আইপিএল-এ লিগ পর্বের শেষ ম্যাচে  রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবের। মুম্বাইয়ে কেকেআর ও রাজস্থানের মধ্যকার ম্যাচটি শুরু হবে শনিবার রাত ৮টায়।

প্লে-অফ নিশ্চিত করতে হলে এ ম্যাচে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে নেট রান রেটে ব্যাঙ্গালুরের থেকে পিছিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

প্লে-অফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল টিকে থাকবে আসরে। সেক্ষেত্রে শীর্ষ দল সরাসরি খেলবে ফাইনালে। বাকি তিন দলকে প্লে-অফ খেলে আসতে হবে ফাইনালে। চেন্নাই পয়েন্ট টেবিলের সবার ওপরে।

অন্যদিকে, আসরে সব দলের একটি করে ম্যাচ বাকি। তাই আসরের শেষ ম্যাচে সাকিবের দলকে জিততেই হবে। কারণ, ব্যাঙ্গালুরের পয়েন্ট ১৫, হায়দ্রাবাদ, মুম্বাই ও রাজস্থানের সমান ১৪ করে পয়েন্ট।

এর আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ রান করার পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। তাই বাংলাদেশি এই অলরাউন্ডারের দিকে আলাদা করে তাকিয়ে থাকবেন কেকেআর-এর সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে