বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহ উদ্দিনকে আদালতে নেয়া হবে সোমবার !

news-image

ভারতের মেঘালয়ে বন্দী বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আগামী সোমবার শিলং আদালতে নেয়া হতে পারে। শিলং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সালাহ উদ্দিন মোটমুটি সুস্থ আছেন, বড় কোনো সমস্যা নেই। তবে হাসপাতাল থেকে এখনো ছাড়ার কোনো আদেশ দেয়া হয়নি সালাহ উদ্দিন আহমেদকে। শনিবার ও রোববার শিলং’এ ছুটি থাকায় খুব সম্ভব সালাহ উদ্দিনকে আগামী সোমবার আদালতে নেয়া হচ্ছে এমন আভাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা কমলেশ প্রসাদ সিং। কমলেশ প্রসাস সিং যে থানার ইনচার্জ সেই থানায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া ভারতের অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।

তবে বিএনপি নেতা সালাহ উদ্দিনের পক্ষে এখনো কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়নি। ব্যক্তিগতভাবে সালাহ উদ্দিন আহমেদ তার উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আইনগত ভাবে তার বিরুদ্ধে ভারতের ফরেনার্স এ্যাক্ট অনুযায়ী মামলা হওয়ায় সিঙ্গাপুরে তার চিকিৎসা এক প্রকার অনিশ্চিত বলা যায়।

এ অবস্থায় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী ভিসা পেলে ভারতে পৌঁছনোর পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে কিভাবে আইনী লড়াইয়ের মোকাবেলা করে সালাহ উদ্দিন আহমেদ কে ভারত থেকে বাংলাদেশে ফেরত বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া যায়।

শিলংয়ের সিভিল হাসপাতালের চিকিৎসকেরা বলে আসছেন যে শারীরিক আর মানসিকভাবে স্থিতিশীল আছেন সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ হাসপাতালের ছাড়পত্র দেয়ার ব্যাপারে আর কোনো সমস্যা হবার কথা নয়।

সালাহ উদ্দিন আহমেদের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে – সব রিপোর্ট খুব শীঘ্রই চিকিৎসকদের হাতে এসে যাবে। ওদিকে গত শুক্রবার বিকেলে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে আসা বি এন পি নেতা আব্দুল লতিফ জনিকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আর চিকিৎসার ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেছেন তিনি। সালাহ উদ্দিন আহমেদ বলেছেন হার্ট আর কিডনির সমস্যা হওয়ায় রাতে ঘুমোতে পারছেন না তিনি।

এদিকে শিলং পুলিশের এক কর্মকর্তা এম খারদাংকারাহ আভাস দিয়েছেন, সীমান্ত থেকে সালাহ উদ্দিন আহমেদকে শিলং পর্যন্ত যারা নিয়ে এসেছেন তারা ভারতীয় নাগরিক। কারণ অন্য কোনো দেশের নাগরিকের পক্ষে বৈধ কাগজ পত্র ছাড়া ভারতীয় নন এমন ব্যক্তিকে সীমান্ত থেকে ভারতে অভ্যন্তরে নিয়ে আসার কোনো ক্ষমতা নেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা