,

বিএনপি মানেই ধ্বংস : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত মানেই ধ্বসের রাজনীতি। বিএনপি বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করেছে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা নারীও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে ৯০ জনেরও বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াত। বিএনপি কোনো ভোট পেতে পারে না। খুনিদের ভোট পাওয়ার অধিকার নেই। তাদেরকে আর কোনো ভোট নয়।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আমাদের সময়ে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। সমুদ্রসীমায় জয় পেয়েছি। আমরা যখন ক্ষমতায় থাকি তখন ভারতের সঙ্গে ন্যায্য অধিকার আদায় হয়। আর বিএনপি থাকলে তোষামোদ করে।

তিনি বলেন, বিএনপি শুধু মানুষের পেটে লাথি মারে। দুর্নীতি, মানুষ খুন এসবই বিএনপির গুন। খালেদা জিয়ার কাজ হল গরিবের পেটে লাথি মারা। এটাই তিনি করেছেন। তার ছেলেকে বিদেশে রেখেও একই শিক্ষা দিচ্ছেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ