,

আর্জেন্টিনায় ফুটবলারদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ

news-image

ক্রীড়া ডেস্ক : প্রতিপক্ষ দল রিভার প্লেটের খেলোয়াড়দের লক্ষ্য করে পিপার স্প্রে নিক্ষেপ করে ফুটবলকে ভিন্ন আঙ্গিকে কলংকিত করল আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়ার্সের একদল সমর্থক। এর ফলে কোপা লিবার্তাডোরেসের ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ওই ঘটনায় রিভার প্লেটের চার খেলোয়াড়ের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে বলা হয়েছে।
ফিরতি লেগের প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র রেখেই বিরতিতে গিয়েছিল দল দু’টি। দ্বিতীয়ার্ধের খেলার জন্য রিভার প্লেটের খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে বের হওয়ার পথে ৬০ হাজার দর্শকের মধ্য থেকে বোকা জুনিয়র্সের কিছু সমর্থক তাদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করে।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবোল) জানায়, উচ্ছৃঙ্খল ওই সমর্থকদের আচরণের কারণে ক্লাবটিকে বহিষ্কার করা হবে, নাকি টুর্ণামেন্টটি শেষ পর্যন্ত সমাপ্তি টানা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা।
প্রথম লেগে রিভার প্লেট নিজেদের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে পরাজিত করেছিল। পিপার স্প্রে আক্রমণের শিকার প্লেটের চিকিৎসক পেড্রো হ্যানসিং আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে জানান তার দলের চারজন খেলোয়াড়ের দেহের অংশ পুড়ে গেছে। এরা হলেন লিওনার্দো পনজিও, লিওনেল ভানজিওনি, রেমিরো ফানেস মোরি ও মাট্টিয়াস কার্নেভিটার। তাদের সবার চোখের সমস্যা দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিভার প্লেটের ডিফেন্ডার মোরি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখছি না। জ্বালাপোড়া করছে। এটা নিশ্চয় কোন যুদ্ধের ময়দান নয়।’ পনজিওর মুখ ফুলে গেছে। আর মোরি বলেছেন যে তার দেহ ও চোখের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সতীর্থ টমাস মার্টিনেজ ও ভানজিওনিকে দেখা গেল বেপরোয়াভাবে চোখে পানি ছুঁড়তে।
এসময় মাঠের দিকে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করতে শুরু করে দর্শকরা। অনেক দর্শকদের দেখা যায় ২০ ফুটেরও বেশি উঁচু প্রাচীর টপকে মাঠে প্রবেশের চেষ্টা করতে। এই ঘটনার প্রায় ১ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন ম্যাচটি বাতিল ঘোষণা করেন।
রেফারি ড্যারিও হেরেরা খেলাটি বাতিল ঘোষণা করার পর নতুন করে আক্রমণের আশংকায় নিজেদের ভেজা তাওয়াল মাথায় মুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় কয়েকজন খেলোয়াড়কে। এসময় খেলোয়াড় ও কোচিং স্টাফদের দাঙ্গা পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে মাঠ থেকে বের করে আনা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা