বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান নিলে ফ্রিতে মিলছে বিশাল সরকারী প্লট সহ আকর্ষণীয় সব দামী উপহার !

news-image

ভিন্ন খবর : কি চমকে গেলেন নাকি ? চমকাবেননা ঘটনা সত্যিই সন্তান নিলেই বদলে যাবে বাবা-মায়ের ভাগ্য, পাবেন সরকারী অনেক সুযোগ সুবিধা ! জেনে খুশি হবেন যে এখন সন্তান নিলে সম্পূর্ণ ফ্রিতে মিলছে বিশাল প্লট সহ আকর্ষণীয় দামী উপহার ! তবে সেটা আমাদের দেশে নয় । ফিনল্যান্ডের ছোট ছোট শহরগুলোতে দিনে দিনে কমছে মানুষের সংখ্যা। তাই জনসংখ্যা বাড়াতে এসব শহর নানা অভিনব কৌশল নিচ্ছে। কোন শহরে নতুন বাসিন্দাদের এক ইউরোর বিনিময়ে দেয়া হচ্ছে বিরাট প্লট। কোন শহরে দম্পতিদের নতুন সন্তান জন্ম দেয়ার জন্য দেয়া হচ্ছে বোনাস। ফিনল্যান্ডের জাতীয় বেতার স্টেশন এখবর দিচ্ছে।

ফিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে ছোট শহর ছেড়ে সবাই বড় শহরের দিকে ছুটছে। এই প্রবণতা দিনে দিনে বাড়ছে। অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজওনাল অথোরিটিজ জানাচ্ছে, দুই তৃতীয়াংশের বেশি ছোট পৌরসভা বা শহর এক নামমাত্র মূল্যে প্লট দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে।

অনেক শহরে দম্পতিদের সন্তান নিতে উৎসাহ যোগাতে বোনাস ঘোষণা করা হয়েছে। এই বোনাসের পরিমাণ শহর-ভেদে ভিন্ন। যেমন পশ্চিম ফিনল্যান্ডের একটি শহর, লেসটিজার্ভিতে এরকম ‘বেবি বোনাসের’ পরিমাণ প্রায় দশ হাজার ইউরো।

কিন্তু বড় অংকের বোনাসের পরও শহরটির লোকসংখ্যা মাত্র ৮১৫ জন। অ্যসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজওনাল অথোরিটিজ বলছে, এসব কৌশলে কোন ফল হচ্ছে কিনা বলা মুশকিল।

কিন্তু একটি শহর উটাজারভি স্বীকার করছে, তারা অনেক চেষ্টা করেও শহরের জনসংখ্যা বাড়াতে পারেনি। গত দশ বছর ধরে তারা এক ইউরোর বিনিময়ে প্লট অফার করে গেছে, কিন্তু খুব কম মানুষকেই এতে আগ্রহী করা গেছে। উটাজারভির জনসংখ্যা এখনো তিন হাজারের নীচে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক