,

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙ্গে ফেলার দাবি

news-image

ডেস্ক রির্পোট : ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স্ (বিআইপি) ও গ্রিন ভয়েস আয়োজিত কর্মসূচি থেকে সরকারের কাছে এ দাবি জানানো হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পজনিত বিশাল ক্ষয়ক্ষতি বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা একটি অতিরঞ্জিত প্রচারণা, এ ধরনের কথায় বিশ্বাসীদের হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। বক্তারা বলেন, দেশের চারদিকে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল ডাউকি সিলেট, মনিপুর-ত্রিপুরা-সিলেট-কুমিল্লা, মিয়ানমার-চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম ও মধুপুর-এ চারটি বড় প্লেট-এর যেকোন একটি আমাদের জন্য ভয়াবহ বিপদের সূত্রপাত ঘটাতে পারে। বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন বলেন, ঢাকাসহ সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেখানে ‘এ ভবনটি ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড লাগাতে হবে। মানব-দুর্ঘটনা ঠেকাতে এটা এখন সময়ের দাবি। তিনি বলেন, ঝুঁকিমুক্ত ভবন চিহ্নিত করার জন্য রাজউক কিছুটা কাজ করছে কিন্তু তাদের পরিকল্পনা ও কাজে ত্রুটির তথ্যও জানা যাচ্ছে। অভিযোগ রয়েছে, বাড়িগুলোর মূল্যায়ন সঠিক ও দুর্নীতিমুক্ত হচ্ছে না। নেপালের সামপ্রতিক ভূমিকম্পের সমমানের (রিখটার স্কেলে ৭.৫) কম্পন ঢাকায় হলে উদ্ধার-চিকিত্সা বা তাদের সংবাদ প্রচারেরও কেউ থাকবে না বলে বক্তারা প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্স ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ