,

মহড়ায় শমী-মাহফুজ

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১১ বছর পর চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন শমী কায়সার আর মাহফুজ আহমেদ। কাজটি নিয়ে নির্মাতা এবং এই দুই তারকা বেশ মনযোগী। তাই তো শুটিংয়ের আগে মহড়া করে নিচ্ছেন তারা। কোন বিষয়ে ছাড় দিতে চান না কেউ।

সাধারণত টিভি নাটক বা টেলিছবির জন্য মহড়া দিতে দেখা যায় না আজকাল। কিন্তু একটা সময় নিয়মিত মহড়া করে তারপর শুটিংয়ে যেতেন নির্মাতারা। এতে করে কাজের মান ভালো হয়। তাই তো চয়নিকা চৌধুরী ১২ মে তার দুই শিল্পীকে নিয়ে মহড়ায় অংশ নেন।

কথা ছিলো এ মাসেই নেপালে শুটিং হবে শমী-মাহফুজের এ টেলিছবিটির। কিন্তু নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে সেখানে আর যাওয়া হচ্ছে না তাদের। তাই বিকল্প লোকেশন হিসেবে নির্মাতা বেছে নিয়েছেন বান্দরবানের নিলগিরি এলাকাকে।

‘অনুমতি প্রার্থনা’ নামে টেলিছবিটিতে আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন।

নির্মাতা চয়নিকা চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহেই শুটিংয়ে যাবো। ইচ্ছে ছিলো নেপালে কাজটি করার। কিন্তু তা আর হচ্ছে না। একদিন আমি শিল্পীদের নিয়ে মহড়া করেছি। শুটিংয়ে যাবার আগে আরো এক দুদিন মহড়ায় অংশ নেবার ইচ্ছা আছে।’

আসছে ঈদে এ টেলিছবিটি এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। তিনি আরো জানান সর্বশেষ ১১ বছর আগে ‘তোমাকে ছুঁয়ে’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন শমী-মাহফুজ জুটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা